ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

তুষারপাতে জাপানে শতাধিক ফ্লাইট বাতিল

পূর্ব এশিয়ার দেশ জাপানে তীব্র তুষারপাতের কারণে অভ্যন্তরীণ রুটের শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় বিকালে দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলে ভারী তুষারপাতের ফলে ফ্লাইটগুলো বাতিল করা হয়।


সোমবার (২৭ ডিসেম্বর) জাপানের দুটি বৃহত্তম এয়ারলাইনসের বরাতে করা প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এমন তথ্য জানিয়েছে।


জাপানি বিমান সংস্থা অল নিপ্পন এয়ারওয়েজ রবিবার বিকাল ৪টা পর্যন্ত ৭৯টি ফ্লাইট বন্ধ রেখেছে দিয়েছে। এয়ারলাইনসটির অপারেশন ডিরেক্টর হিরোকি হায়াকাওয়া বলেছেন, এতে পাঁচ হাজার ১০০ যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়েছে।


জাপান এয়ারলাইনসের একজন প্রতিনিধি জানিয়েছেন, তীব্র তুষারপাতের কারণে সংস্থাটি বিকাল ৪টা পর্যন্ত নিজেদের ৪৯টি ফ্লাইট বাতিল করেছে। যার প্রভাব দুই হাজার ৪৬০ জন যাত্রীর ওপর পড়েছে।


এ দিকে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া মহামারি করোনা ভাইরাসের অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন অত্যন্ত দ্রুততার সঙ্গে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। সংক্রমণের ব্যাপক ঊর্ধ্বগতিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিনের আবহেও বিশ্বের বহু দেশে জারি রয়েছে বিধিনিষেধ। সংকটময় এমন পরিস্থিতিতে উৎসব ও ভ্রমণের মৌসুমেও বিশ্বজুড়ে বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট।


বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রনে সংক্রমণের ঊর্ধ্বগতিতে সৃষ্ট আতঙ্কে বিশ্বজুড়ে ক্রিসমাস উইকেন্ডের নির্ধারিত সাড়ে চার হাজারেরও বেশি বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মূলত ওমিক্রন ভ্যারিয়েন্টে অতিদ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়া এবং এর জেরে পর্যটকদের দুর্দশা ও অনিশ্চয়তার কথা চিন্তা করেই এসব ফ্লাইট স্থগিত করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑